ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় চারঘাট রাজশাহীতে আন্ত:শ্রেণি ফুটবল খেলা অনুষ্ঠিত

ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় চারঘাট রাজশাহীতে আন্ত:শ্রেণি ফুটবল খেলা ইতোমধ্যে শেষ হয়েছে। ৬ষ্ঠ-১০ম শ্রেণি ও ৯ম ভোক ও ১০ম ভোক পর্যন্ত শ্রেণি ভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩দিন ব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয় এবং খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: ইমদাদুল ইসলাম। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জনাব মো: আলমাস হোসেন এবং সম্পূর্ন খেলায় রেফারির দায়িত্বপালন করেন অত্র বিদ্যালয়ের ল্যাব সহকারী জনাব মো: ফরিদ আহম্মেদ। সকল শিক্ষক কর্মচারীবৃন্দ এ খেলায় সার্বিক সহযোগীতা প্রদান করেন।

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0