চলছে ছাত্রীদের ভলিবল অনুশীলন

আসন্ন ৫১তম স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এ অংশ গ্রহনের লক্ষ্যে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা একযুগ পরে আবারও ভলিবল খেলার অনুশীলন শুরু করেছে। বার্ষিক পরীক্ষা চলার কারনে এখন তা স্থগিত রয়েছে। পরীক্ষা শেষে আগামী ১৩ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে এটি আবার পূর্ন উদ্যমে শুরু হবে। গ্রাম এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে এধরনের খেলায় ছাত্রীদের উদ্বুদ্ধ করে খেলায় অংশগ্রহন করানো খুবই কষ্ট সাধ্য ব্যাপার। এখন পর্যন্ত ৮টি মেয়ে অনুশীলনে অংশ নিয়েছে, পরীক্ষার পরে বাকিদের পাওয়ার আশা করছি। সবাই নতুন, ভালো করার জন্য ছাত্রীরা দৃঢ় প্রতিজ্ঞ । দেখা যাক, এদের নিয়ে কতদূর যেতে পারি। উল্লেখ্য আমাদের প্রতিষ্ঠানের কিন্তু বিগত ২০০৮-২০১০ সাল পর্যন্ত টানা ৩বছর এই ইভেন্টে জেলাতে চ্যাম্পিয়ন ও উপঅঞ্চল বরিশালে ২০০৯ ও ২০১০ সালে রানারআপ হওয়ার গৌরব রয়েছে।

সবাইকে মনে রাখতে হবে যেকোনো খেলায় ভালো করার পূর্ব শর্ত হলো অনুশীলন আর অনুশীলন। 

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 5