প্রতিবছরের ন্যায় এবছরও মহান বিজয় দিবস-২৩ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান রংপুর জিলা স্কুল, রংপুর। শনিবার সকাল ১১.০০টায় বিদ্যালয় মাঠে এই খেলার শুভসূচনা করেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবু রায়হান মিজানুর রহমান।তার আগে খেলোয়াড় শিক্ষার্থীদের মাঝে তিনি মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা করেন।এসময় উপস্থিত ছিলেন অত্রবিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষকদ্বয় জনাব ইউ.এন.এম. রাব্বিনা রহিম ও সৈয়দা কোহিনুর বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জনাব এ.কে.এম. মর্তুজা মিঞা,বিশিষ্ট কবি সিনিয়র শিক্ষক জনাব হুমায়ুন কবির জিহাদী,জনাব খাওলা আকতার জাহান, জনাব সাহিনা সুলতানা, জনাব গণপতি চক্রবর্তী,বি.এন.সি.সি. বস জনাব এ.কে.এম.এম.হান্নান চৌধুরী, জনাব আব্দুল লতিফ, জনাব আব্দুল বাতেন,জনাব আপেল মাহমুদ প্রধান,জনাব আকতার জাহান,জনাব ফরহাদ হোসেন,সহকারী শিক্ষক জনাব সহিদুল ইসলামসহ আরও অনেকে।এই খেলাটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ফুটবলার মেহরাব হোসেন আলিফ।
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
16 December, 2023 02:04 pm- 0
- 0
- 134