বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী‘র হকি (বালিকা) দল গোলাপ অঞ্চলে (বরিশাল-খুলনা) চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। জাতীয় পর্যায়ে ৪ পয়েন্টে নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। উল্লেখ্য ৩টি খেলার মধ্যে একটি খেলায় ৫-০ তে জয়লাভ করে এবং অপরদুটো খেলায় ড্র করে ৪ পয়েন্টে নিয়ে ২য় অবস্থানে থাকে। আগামীতে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হকি (বালিকা) দল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় আশাবাদী।
MD. WAHID SARWAR
শুভকামনা ও অভিনন্দন। এগিয়ে যাক বাংলার মেয়েরা।
Md. Showkath Hossain
আগামির পথে বাংলার মেয়েরা আরো এগিয়ে যাবে আপনার হাত ধরে।
মো: আক্তারুজ্জামান ভূঁঞা
শুভকামনা রইলো।