সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৯নং দাউদপুর ইউনিয়নের শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ২৩ জানুয়ারি ২০২৩ তারিখে। খেলার আয়োজন করা হয় মনির আহমদ একাডেমি (প্রা.) ক্যাডেট কলেজ প্রাঙ্গণে। দাউদপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আতিকুল হকের তত্ত্বাবধানে সুন্দরভাবে অনুষ্ঠানটি আয়োজন করেন মনির আহমেদ একাডেমির অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা ও সকল শিক্ষকবৃন্দ। খেলা পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন একাডেমির ক্রীড়া শিক্ষক পলাশ দাস এবং ইউনিয়নের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়া শিক্ষক-শিক্ষিকাগণ।
প্রতিযোগিতায় চমৎকার ফলাফল অর্জন করে আয়োজনকারী মনির আহমেদ একাডেমির শিক্ষার্থীরা। এছাড়াও অনেকগুলো ইভেন্টে পুরষ্কার জিতে নেয় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ উচ্চ বিদ্যালয়, রাখালগঞ্জ কৈলাশচন্দ্র উচ্চ বিদ্যালয়, ইলাইগঞ্জ হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা ও দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীরা। এছাড়াও তুরুকখলা বালিকা আলিয়া মাদ্রাসার বালিকারাও প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে।
ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন ইভেন্টে ১ম স্থান অর্জনকারী মনির আহমদ একাডেমির শিক্ষার্থীরা ২৫ জানুয়ারি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখে।
মনির আহমেদ একাডেমির কৃতি শিক্ষার্থী মো. আব্দুল লতিফ পুরস্কার গ্রহণ করছে
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলাধূলায় অংশগ্রহণকারী মনির আহমেদ একাডেমি (প্রা.) ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের একাংশ
Ashraf Ahmed
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন।
Md Abdul Latif
alhamdulillah
মো: আক্তারুজ্জামান ভূঁঞা
অনেক অনেক ধন্যবাদ ছবিতে ছবিতে শিক্ষার্থী খেলোয়াড়দের কৃতিত্বপূর্ণ এই অর্জন শেয়ার করার জন্য।