অভিজ্ঞতার অভাবে হেরে গেলো চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা

আজ ২১.০১.২০২৩ তারিখ ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ঝালকাঠি জেলা পর্যায়ে ছাত্রীদের ভলিবল ফাইনালে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা বিগত বছর গুলোর জেলা চ্যাম্পিয়ন টিম রাজাপুর সরকারি পাইলট গার্লস স্কুলের ছাত্রীদের কাছে ১৯-২১ ও ১৪-১৯ পয়েন্টে হেরে বিদায় নেয়।

উল্লেখ্য সময়ের স্বল্পতার কারনে ২৫ পয়েন্টের পরিবর্তে ১৯ পয়েন্টে ১সেট ধরে খেলা হয়। প্রথম সেট ডিউজ হলে শুধু অনভিজ্ঞতার কারনে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা হেরে যায়। দ্বিতীয় সেটে নার্ভাস ছাত্রীরা আর কাম ব্যাক করতে না পেরে ২-০ সেটে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।

দলীয় খেলায় প্রতিযোগিতা পূর্ন ম্যাচে স্নায়ুর চাপ কাটিয়ে ওঠার জন্য শিক্ষক মন্ডলীদের কাছে ছাত্র ছাত্রীদেরকে কাউন্সিলিং করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি। 

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 1
  • মো: আক্তারুজ্জামান ভূঁঞা

    মো: আক্তারুজ্জামান ভূঁঞা

    চিংড়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের বিজিত ভলিবল টিমের জন্য শুভকামনা। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে আরও ভালো করবে সেই শুভকামনা রইলো।

    3 years ago