সুস্থ দেহে সুস্থ মন

সুস্থ দেহে সুস্থ মন জাতি গঠনে খেলাধুলার ভুমিকা অনস্বীকার্য। খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ লাভ হয়। নেতৃত্ববোধ , দলীয় শৃঙ্খলা, আইনের প্রতি শ্রদ্ধা, পারস্পারিক হৃদ্ধতা ও নৈতিকতাবোধ জাগ্রত হওয়ার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অপরিসীম। বর্তমান সামাজিক অবক্ষয়, নেশার করাল গ্রাস থেকে কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতে বেশি বেশি খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। সাময়িক পরাজয় ও ব্যর্থতা থেকে কীভাবে আবার ঘুরে দাড়ানো যায় এবং কীভাবে সফলতা অর্জন করা যায় এ শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে অর্জন করতে পারে। তাই পাঠ্য বই পড়ার পাশাপাশি খেলাধুলাকে বিদ্যালয় পর্যায়ে যথাযথ অনুশীলন করিয়ে শিক্ষার্থীদের সুস্থ কর্মঠ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে জাতি গঠন করা অবশ্যই আমাদের দায়িত্ব

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0