আজ উত্তরবঙ্গের সুনামধন্য বিদ্যাপীঠ রংপুর জিলা স্কুল, রংপুরে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ। এ ম্যাচে লাল-সবুজ নামে ২টি দল অংশগ্রহণ করে।লাল দলের নেতৃত্ব দেন ১০ম শ্রেণির ছাত্র মোঃ আবদুর অহাব এবং সবুজ দলের নেতৃত্ব দেন ১০ম শ্রেণির ছাত্র মোঃ হৃদয়উজ্জামান। খেলাটি উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আবু রায়হান মিজানুর রহমান স্যার, এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রভাতী শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব দীনেশ চন্দ্র রায় স্যার, দিবা শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিউল কাদের স্যার, সিনিয়র শিক্ষক (ভৌতবিজ্ঞান) মোঃ কামরুজ্জামান স্যার, সিনিয়র শিক্ষক (ব্যবসায় শিক্ষা) মোঃ আব্দুর রাজ্জাক স্যার,সিনিয়র শিক্ষক (সামাজিক বিজ্ঞান) এ,কে,এম, মর্তুজা মিঞা, সিনিয়র শিক্ষিকা (বাংলা) শিখা রানী দত্ত,সিনিয়র শিক্ষক (ইংরেজি) মোঃ এহতেশামুল ইসলাম, সিনিয়র শিক্ষক(সামাজিক বিজ্ঞান) মোঃ আব্দুল লতিফ, সিনিয়র শিক্ষিকা (ইংরেজি) মোছাঃ মোবাশ্বিরীনা বেগম,সিনিয়র শিক্ষিকা (জীব বিজ্ঞান) সম্পা রানী রায়, সিনিয়র শিক্ষিকা(ভূগোল) মুক্তি রানী,সহকারী শিক্ষিকা(গণিত) মোছাঃ নাদিরা সুলতানা পারভীন,সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ আল ইমরান স্যারসহ আরও অনেকে। উক্ত খেলাটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র একসময়ের দাপুটে ফুটবলার মেহেরাব হোসেন আলিফ।৫০ মিনিটের এই খেলায় ১--১ ড্র হয়,পরে ট্রাইব্রেকারে সবুজ দল ৩--১ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ
16 December, 2022 09:31 pm- 1
- 3
- 446
মো: আক্তারুজ্জামান ভূঁঞা
চমৎকার উদ্যোগ। এ উদ্যোগ অব্যাহত থাকুক। প্রতিটি জাতীয় দিবসে ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করুন। শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করুন। ক্লিনিক, হাসপাতাল গড়ার চেয়ে জিমন্যাসিয়াম, প্লেগ্রাউন্ড গড়ে তুলতে হবে বেশি বেশি।
MD. AL IMRAN
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
MD. AL IMRAN