ফিইডু ব্লগের আপগ্রেডেশনের কাজ চলছে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের ব্লগের আপগ্রেডেশনের কাজ চলছে। যেমন- লাইক, মন্তব্য প্রতিমন্তব্য ইত্যাদি বিষয়গুলো খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। এর ফলে ব্লগ লেখকরা কারও পোস্টে কমেন্ট করতে পারবেন।সেই কমেন্টের নিচে প্রতি মন্তব্যও করা যাবে। ফলে শারীরিক শিক্ষা বিষয়ে ব্লগ লেখকদের মধ্যে একটা যোগাযোগ গড়ে উঠবে।

এছাড়াও ব্লগারদের প্রোফাইল পিকচার এবং কভার পেজ পরিবর্তন করার সুবিধা আসছে। ফলে একজন ব্লগ লেখক তাঁর ইচ্ছেমত নিজের ছবি দিয়ে প্রোফাইল পিকচার দিতে পারবে। এছাড়াও প্রোফাইলে ব্লগারদের কিছু তথ্য সংযোজন করার সুবিধা আসছে। নিজের মোবাইলে তোলা ছবি দিয়ে কিংবা সংরক্ষিত ছবি দিয়ে কভার পেজটিও পরিবর্তন করতে পারবেন।

ব্লগ হচ্ছে প্রতিদিনের দিনলিপি ডায়েরি আকারে লেখার একটি মাধ্যম। আপনার প্রতিদিনের ক্রীড়া নিয়ে চিন্তা-ভাবনা, অ্যাক্টিভিটিস, আপনার ক্রীড়া টিমের ছবি, খেলার ছবি, খেলোয়ার তৈরির বর্ণনা, ক্রীড়া নিয়ে আপনার ভবিষ্যত চিন্তা, শারীরিক শিক্ষা নিয়ে আপনার ভাবনা, ক্রীড়াবিদদের পুষ্টি, ক্রীড়াবিদদের মানসিক স্বাস্থ্য ইত্যাদি নিয়ে লিখতে পারেন।

ব্লগে সহজেই রেজিস্ট্রেশন করে আপনি লিখতে পারবেন। পরবর্তীতে আপনাকে শুধু লগইন করলেই চলবে। এই বিষয়ে একটি ভিডিও টিউটোরিয়াল খুব শীঘ্রই দেয়া হবে। আপনারা এই টিউটোরিয়াল থেকেই বিস্তারিত নির্দেশনা পাবেন। 

আমরা প্রতি সপ্তাহে শরীরচর্চা এবং ক্রীড়া বিষয়ে আপনাদের লেখালেখিতে উৎসাহ জোগানোর জন্য প্রতিযোগিতার আয়োজন রাখবো। চলতি সপ্তাহ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়েছে। উপরে নোটিশ বোর্ডে সময়ে সময়ে এ বিষয়ে নোটিশ প্রদান করা হবে। তাই নোটিশ বোর্ডে নিয়মিত চোখ রাখুন।

ধন্যবাদ সবাইকে। হ্যাপি ব্লগিং।

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0