নরসিংদীতে সুইমিং পুল চাই

নরসিংদীতে সাঁতার শেখার জন্য সুইমিং পুল চায় নরসিংদীর শিক্ষক শিক্ষার্থীসহ আপামর জনগণ।

নদী মাত়ৃক বাংলাদেশে প্রতিটি নাগরিকের সাঁতার শেখা প্রয়োজন। কিন্তু নরসিংদীতে নদীতে  সাঁতার শেখার পরিবেশ নেই। নদীর পানি কলকারখানার বিষাক্ত পানিতে মারাত্মকভাবে দূষিত। অধিকাংশ পুকুর ভরাট ও শুকিয়ে গেছে। ফলে নরসিংদীর মেধাবী শিক্ষার্থীরা সাঁতার না জানার কারণে শাপলা কাব এ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হচ্ছে। গ্রীষ্মকালীন খেলাধুলা সাঁতার প্রতিযোগিতায় ভালো করতে পারছে না।

তাই নরসিংদীর বাসীর প্রাণের দাবি নরসিংদীতে একটি সুইমিংপুল হোক। 

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0