কাবাডি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় খেলা

কাবাডি উপমহাদেশের অন্যতম জনপ্রিয় খেলা। বর্তমানে কাবাডি আন্তর্জাতিক ভাবেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই খেলা সাধারণত কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব ধরনের ছেলে এবং মেয়েরা খেলে থাকে। সাধারণত বিশেষ উৎসব বা পালা-পার্বণে বেশ আড়ম্বরপূর্ণ ভাবে কাবাডি খেলার আয়োজন করা হয়। কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে কাবাডি ফেডারেশন গঠিত হয়েছে। পূর্বে কেবল মাত্র গ্রামে এই কাবাডি খেলার প্রচলন দেখা গেলেও বর্তমানে সব জায়গায় কাবাডি খেলা প্রচলিত হয়েছে।

১৯৭৮ সালে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও বার্মার প্রতিনিধিদের উপস্থিতিতে এশিয়ান কাবাডি ফেডারেশন গঠিত হয়। ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এভাবে আস্তে আস্তে কাবাডি খেলা জনপ্রিয় হয়ে উঠে।

কাবাডি বিশ্বকাপ
আদর্শ পদ্ধতির কাবাডি বিশ্বকাপটি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ) দ্বারা পরিচালিত একটি বহিরঙ্গন আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা, যাতে জাতীয় পুরুষ এবং মহিলা দলগুলির প্রতিদন্দ্বীতা করে। প্রতিযোগিতাটি এর আগে ২০০৪, ২০০৭ এবং ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত টুর্নামেন্ট ভারত জিতেছে। ২০১৬ সালের শিরোপা জয়ের জন্য চ্যাম্পিয়নশিপ খেলার ফাইনালে ভারত ইরানকে ৩৮-২৯ পয়েন্ট ব্যবধানে হারিয়েছিল।

ওয়ার্ল্ড কাবাডি ফেডারেশন নামে একটি নতুন কাবাডি সংস্থা প্রতিষ্ঠার পরে, ২০১৯ সালে মালয়েশিয়ার মালাক্কায় বিশ্বকাপের আয়োজন করা হয়। এটি কাবাডি ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ, যেখানে ৩২ টি পুরুষ দল অংশগ্রহণ করে এবং পাকিস্তান বিজয়ী দল হিসেবে ঘোষিত হয়।

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0