শারীরিক শিক্ষার ৩১তম রিফ্রেসার কোর্স।

গত ২২/০৫/২০২২ খ্রি. হতে ২৮/০৫/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত সাত দিন খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, বাগেরহাটে  খুলনা ও বরিশাল বিভাগের ১০০ জন শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক রিফ্রেসার কোর্সে অংশগ্রহণ করে। এই কোর্সটির প্রশিক্ষণ পরিচালনা করে খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের সম্মানিত প্রভাষকবৃন্দ সহ বিভিন্ন স্থান থেকে আগত অনেক দক্ষ-অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। তাদের খেলাধুলা বিষয়ের  আইনকানুন, কলাকৌশলের দক্ষতা, সৃজনশীলতা  ও নিপুনতা প্রশিক্ষনার্থী শিক্ষকদের জ্ঞান ও অভিজ্ঞতাকে শানিত করে। এই সাতদিনের প্রশিক্ষণ আমি সহ আরো ৯৯ জনের জন্য যথেষ্ট না হলেও আমাদের কর্মক্ষেত্রে কাজের অনুপ্রেরণা ও দিকদর্শন হিসেবে কাজ করবে। আমি আশা রাখি আগামি দিনগুলোতে এই প্রশিক্ষণের মেয়াদ আরো বাড়বে এবং আমাদের কর্মজ্ঞানকে আরো উন্নত-সমৃদ্ধ করবে। সবশেষে কৃতজ্ঞতা জানাই মাউশির মহাপরিচালক স্যার, শারীরিক শিক্ষার উপপরিচালক স্যারসহ এই কোর্সের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে।

 

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0