অদ্য ৬ সেপ্টেম্বর'২০২২ মঙ্গলবার বেলা ১৪ঃঃ৩০ বগুড়ার সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদরাসা মাঠে ৪৯তম স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান পর্যায়ের ০৪/০৯/২০২২ খ্রিঃ হতে ০৬/০৯/২০২২ খ্রিঃ পর্যন্ত গ্রীষ্মকালীন খেলাধূলা অনুষ্ঠিত হয়েছে।
তিনদিন ব্যাপী ফুটবল, কাবাডি, এবং দাবা প্রতিযোগিতা শেষে আজ হ্যান্ডবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় গোমতি হাউজ পদ্মা হাউজকে ৩-০ গোলে পরাজিত করেন।
ফাইনাল খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ আহসান হা্বিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সোনাতলা, বগুড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান আনসারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ শাহ জালালসহ শিক্ষকমন্ডলী। খেলাটি পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (শারীরিক) এম.এ. হান্নান। তাঁকে সহযোগিতা করেন হাউজ ক্যাপ্টেনবৃন্দ।