পুরস্কার বিতরণ

অদ্য ১ সেপ্টেম্বর'২০২২ বৃহস্পতিবার বেলা ১৬ঃঃ০০ ঘটিকায় বগুড়ার সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদরাসায় বালকদের আন্তঃ হাউজ প্রতিযোগিতায় মাইনর গেইমে সুরমা হাউজ কর্ণফুলি হাউজকে পরাজিত করেন। 

অত্র মাদরাসার অধ্যক্ষ মোঃ আতাউর রহমান আনসারী সুরমা হাউজের ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান সিয়ামের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোঃ শাহ জালাল এবং অন্যান্য শিক্ষকমন্ডলী।

খেলাটি পরিচালনা করেন অত্র মাদরাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) এম.এ. হান্নান।

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0