অদ্য ২৫ আগস্ট'২০২২ বৃহস্পতিবার বেলা ১৬ঃ০০ ঘটিকায় বগুড়ার সোনাতলা ফাযিল (ডিগ্রী) মাদরাসায় হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলাটি অত্র মাদরাসার বাঙ্গালী ও করতোয়া হাউজের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গালী হাউজ ৬-১ গোলে করতোয়া হাউজকে পরাজিত করে। বাঙ্গালী হাউজে গোল করে সিয়াম, রাব্বী এবং মাহিম। অপর পক্ষে করতোয়া হাউজের একমাত্র গোলটি করে মোঃ জারিফ।
খেলাটি পরিচালনা করেন অত্র মাদরাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) এম.এ. হান্নান।