শারীরিক শিক্ষা ব্লগের ‘ফিইডু’ ব্লগে আপনাকে স্বাগতম

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) সমৃদ্ধ যে ওয়েবসাইটটি শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তা একনজরে চোখ বোলানো যাক-

মূল ওয়েবসাইট

একটি ডাটাবেজ

একটি ব্লগ

www.phyedu.org অ্যাড্রেসে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। ওয়েবসাইটের উপরের দিকে ডান কোনায় ‘নিবন্ধন’ ‘লগ ইন’ ‘ব্লগ’ এই তিনটি বাটন আছে। আপনি ব্লগ লিখতে চাইলে ব্লগ মেনুতে চাপুন। ব্লগে নতুন হলে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়াটি খুব সহজ। আপনার প্রকৃত নাম অথবা ছদ্মনাম, ইমেইল অ্যাড্রেস, মোবাইল নম্বর এবং একটি পাসওয়ার্ড (ছয় কারেক্টারের) দিন। পাসওয়ার্ডটি মনে রাখুন বা কোথাও লিখে রাখুন। কারণ ব্লগে লগইন করতে তা লাগবে।

নিবন্ধন হয়ে গেলে আপনি যখন খুশি তখনই ব্লগে প্রবেশ করতে পারবেন। ব্লগ হচ্ছে আপনার প্রতিদিনের ডায়েরি। আপনি শারীরিক শিক্ষা, ক্রীড়া ইত্যাদি নিয়ে আপনার প্রতিদিনের কার্যাবলি ব্লগে প্রকাশ করতে পারবেন। খেলার টিম গঠন করে পাঠাতে পারবেন। ছেলে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিনের খেলাধুলার খবরাখবর দিতে পারবেন। ছবি দিতে পারবেন। ছোট ছোট ভিডিও দিতে পারবেন। এ সবই হবে শারীরিক শিক্ষা ও সুস্বাস্থ্য কেন্দ্রিক।  

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0