প্রিয় পাঠক এবং লেখকবৃন্দ, ফিইডু ব্লগে আপনাদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করছে। আপনারা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানের খেলাধুলার বিভিন্ন ছবি এবং লেখা দিয়ে ব্লগটিকে প্রাণবন্ত রাখছেন।
আপনারা অনেকেই এখনও পুরোপুরি লেখালেখিতে অভ্যস্ত হতে পারেননি- এটা আমরা বুঝতে পারছি। আপনাদের জন্য একটি ইন্সট্রাকশনাল ভিডিও তৈরি করা হয়েছে। এই ভিডিও দেখে আপনারা সহজেই ব্লগে কীভাবে লিখতে হয় তা জানবেন। ফলে ব্লগটি আপনাদের পদচারণায় মুখর হয়ে উঠবে অচিরেই।
আমরা একটি প্রতিযোগিতা শুরু করেছিলাম। ক্রীড়া এবং শারীরিক শিক্ষা বিষয়ে বিভিন্ন স্বাদের লেখা থাকবে এই প্রতিযোগিতায়। কিন্তু এখনও সেরকম মানসম্মত লেখা পাইনি। তাই প্রতিযোগিতাটি আপাতত স্থগিত রাখছি।
খুব শীঘ্রই আপনাদের সাথে একটি মিটিংয়ের আয়োজন করবো আমাদের সাইট থেকে। আপনারা আরও সক্রিয় থাকবেন ব্লগে এই আশাবাদ রইলো।
ধন্যবাদান্তে
সম্পাদক