মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ ক্রীড়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সরঞ্জাম সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে। যে সমস্ত প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা হয়, খেলার মাঠ এবং সাঁতার উপযোগী পুকুর আছে, জাতীয় ক্রীড়ায় ধারাবাহিক পুরস্কার প্রাপ্তির ইতিহাস আছে, প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষার শিক্ষক আছে সে সমস্ত প্রতিষ্ঠানকে ক্রীড়া সরঞ্জাম প্রদানের জন্য অগ্রাধিকার প্রদান করা হবে।
আবেদন করুন-
উপ-পরিচালক, শারীরিক শিক্ষা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন
১৬ আবদুল গণি রোড, ঢাকা।
প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষকের মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে আবেদন করতে হবে। www.phyedu.org সাইটে ডাটাবেজে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।